শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারসহ অন্যান্য কারা কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে কারাগারের ভেতরের শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই বাড়তি নিরাপত্তার প্রয়োজন রয়েছে। অতীতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন কারাগারে নানা ধরনের বিশৃঙ্খলার চেষ্টা চালানো হয়েছিল, যার নেপথ্যে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসরদের হাত ছিল বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেই এই কারাগারগুলোতে নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের নেটওয়ার্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রচেষ্টা চলছে, তার অংশ হিসেবেই কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা কতৃপক্ষের এই চিঠির প্রেক্ষিতে খুব শীঘ্রই কারাগারটির চারপাশে যৌথ বাহিনীর টহল বৃদ্ধি করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD