কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নেত্রকোনায় একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা শক্তহাতে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন স্থানীয় নেতারা।
এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি সবসময় রাজপথে রয়েছে। দলটির শীর্ষ নেতৃত্ব দেশের এই ক্রান্তিলাগ্নে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে সাংবাদিকদের জানান স্থানীয় নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি