মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার তার জন্মস্থান বরিশালের উজিরপুরে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মেজর এম এ জলিল পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। বক্তারা দেশের স্বাধীনতা সংগ্রামে মেজর এম এ জলিলের বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তর্য অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দেশের এই কৃতি সন্তানের স্মৃতি রক্ষার্থে উজিরপুরসহ পুরো অঞ্চলে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি