বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশে আর সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল। সেই সঙ্গে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ দেশের সাধারণ মানুষের ওপর যে নিপীড়ন চালিয়েছে, তার হিসাব এ দেশের মাটি হবে। জনগণের ওপর অন্যায়ভাবে দমনপীড়ন চালানো অপশক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না।

বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা বিধান করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকার দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD