বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

পটুয়াখালীতে নিষিদ্ধ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

পটুয়াখালীতে রাতভর কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। হামলার সময় কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়, কোথাও ছোড়া হয় পেট্রোল বোমা। আতঙ্কে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ করেই বিভিন্ন বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামে। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। পটুয়াখালীর এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD