বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণে মিয়ানমারের পরিকল্পনা ছিল: আইসিজে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। গণমাধ্যমকে জানান, মিয়ানমার সরকার এমন কিছু আঞ্চলিক নির্দেশনা জারি করেছিল, যার আওতায় বাঙালি হিসেবে পরিচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চরম বৈষম্যমূলক নীতি বাস্তবায়ন করা হয়।

এই রাষ্ট্রীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের বংশবৃদ্ধি ঠেকানো এবং তাদের মৌলিক মানবাধিকার খর্ব করা। আন্তর্জাতিক বিচার আদালতে শুনানির সময় উঠে আসা বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। দীর্ঘদিন ধরে চলা এই নিপীড়নের কারণে হাজার হাজার রোহিঙ্গা বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিশ্লেষকদের মতে, মিয়ানমার সরকারের এই পরিকল্পিত দমনপীড়ন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আইসিজে-র এই পর্যবেক্ষণের ফলে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নতুন দিগ উন্মোচিত হলো বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD