পলাতক স্বৈরাচার দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গুম, খুন ও ভোটাধিকার কেড়ে নেয়ার রাজনীতি দেশের মানুষ আর কোনোদিন মেনে নেবে না। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের অপতৎপরতা রুখে দেওয়া হবে।
গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রী, বিগত বছরগুলোতে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জনগণের সব মৌলিক অধিকার হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। বর্তমানে দেশের মানুষ স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাই কাজ করে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে মূলত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশ ও বিদেশে বিভিন্ন ধরনের গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে এসব অপচেষ্টা চিরতরে ব্যর্থ হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।
আরববাংলা টিভি