ফুটবল মাঠে আর দেখা যাবে না হুয়ান মাতাকে। দীর্ঘদিনের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান।
স্পেনের জার্সিতে ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো জয়ের স্বাদ পাওয়া হুয়ান মাতা ক্লাব ফুটবলেও রেখেছেন অনন্য অবদান। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হেভিওয়েট ক্লাবে তার সাফল্যের ঝুলি বেশ সমৃদ্ধ। ইংলিশ প্রিমিয়ার লিগে তার মাঠের পজিশনিং, দৃষ্টি নন্দন পাস এবং গোল করার ক্ষমতা দীর্ঘদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। বিদায়বেলায় তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা স্মৃতি এবং সাফল্যের গল্প রোমন্থন করেছেন।
সাংবাদিকদের বলেছেন, এই দীর্ঘ পথ চলায় যারা পাশে ছিলেন, কোচ, সতীর্থ এবং সমর্থক—সবার প্রতি তিনি কৃতজ্ঞ। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। তার এই আকস্মিক অবসরে বিশ্ব ফুটবলের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল, যা তরুণ প্রজন্মের ফুটবলারদের সবসময় অনুপ্রাণিত করবে।
আরববাংলা টিভি