বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে কলেজ গেটস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পটিয়া পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লসংবলিত ফেস্টুন দেখা যায়। তাঁরা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চক্রান্তের তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো মূল্যে ফ্যাসিবাদী শক্তির সব অপচেষ্টা রুখে দেওয়া হবে। গোপালগঞ্জে সাধারণ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশে পটিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD