রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় একটি আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ। এই বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. মাজহারুল (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জনবহুল এলাকায় এমন আকস্মিক বিস্ফোরণে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহীদ বাকি সড়কের দিক থেকে দ্রুতগতিতে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের কাছাকাছি এলাকায় দুষ্কৃতকারীরা ককটেলটি নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দে চারপাশের মানুষ দিকবেদিক ছুটাছুটি শুরু করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ঘটনাস্থল থেকেই পালিয়ে যাওয়ার সময় মাজহারুলকে আটক করা হয়।
সাম্প্রতিক সময়ে এ ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পেছনে কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের গোপন নাশকতা পরিকল্পনার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আটক ব্যক্তির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি