বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয় যে, দেশের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্যই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারী এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন। বিশেষ করে কার্যত নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য দোসররা গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবির পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও যৌথভাবে কাজ করে যাচ্ছে। গোপালগঞ্জের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজন গতিবিধির ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন সাধারণ নাগরিকদের গুজবে কান না দিয়ে শান্ত থাকার এবং যে কোনো সন্দেহজনক পরিস্থিতি সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD