বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ

ফ্রান্সের রাজধানী প্যারিসের ব্যস্ত সড়ক আর আধুনিক মেট্রো নেটওয়ার্কের নিচে লুকিয়ে আছে এক বিস্মৃত ইতিহাস। শহরের অসংখ্য মেট্রো স্টেশনের ভিড়ে এমন একটি স্টেশন রয়েছে, যেখানে প্রায় ৮৭ বছর ধরে কোনো যাত্রী ওঠানামা করে না এবং ট্রেনের কোনো দরজা খোলা হয় না। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর থেকেই স্টেশনটি রহস্যজনকভাবে বন্ধ রয়েছে। অথচ এই স্টেশনের ভেতর দিয়ে প্রতিদিন শত শত মেট্রো ট্রেন যাত্রীদের নিয়ে চলাচল করে, যা এক অদ্ভুত সময়ের ব্যবধান তৈরি করেছে।

প্যারিস মেট্রোর এই পরিত্যক্ত স্টেশনটির নাম আক্সো বা স্যুতার, যা লাক্সম্বর গার্ডেনের কাছাকাছি অবস্থিত। যুদ্ধের শুরুতে যখন ফ্রান্সের অধিকাংশ কর্মক্ষম পুরুষকে সামরিক বাহিনীতে ডেকে পাঠানো হয়, তখন জনবল সংকটের কারণে মেট্রো কর্তৃপক্ষ শহরের অনেক ছোট ও কম গুরুত্বপূর্ণ স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও এই স্টেশনটি আর কখনো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। সময়ের স্রোতে প্যারিস আধুনিকতার শিখরে পৌঁছালেও এই স্টেশনের ঘড়ির কাঁটা যেন ১৯৩৯ সালেই চিরতরে আটকে আছে।

দীর্ঘ এই আট সাত বছরে স্টেশনটির প্ল্যাটফর্ম, বিজ্ঞাপনের প্রাচীন সাইনবোর্ড এবং রেললাইনের আশপাশ অপরিবর্তিত অবস্থায় পড়ে রয়েছে। মাঝে মাঝে বিশেষ অনুমতি নিয়ে ইতিহাসবিদ বা শহুরে অভিযাত্রীরা এই স্টেশনে প্রবেশ করে হারিয়ে যাওয়া সময়ের অবশিষ্টাংশ পরিদর্শন করেন। আধুনিক প্যারিসের চাকচিক্যের নিচে লুকিয়ে থাকা এই ভূতুড়ে ও নীরব মেট্রো স্টেশনটি বিশ্ববাসীর কাছে এক ঐতিহাসিক কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে যেন আজও থমকে আছে সময়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD