বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরু, আনন্দ উদযাপন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ণ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটা ষোল মিনিটে এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুৎ উৎপাদনের এই নতুন অধ্যায় সূচিত হওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এই অর্জনে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টরা কেক কেটে আনন্দ উদযাপন করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এই সাফল্যে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ দিন ধরে চলা নানা প্রক্রিয়া ও পরীক্ষা-নিরীক্ষার পর এই মাইলফলক স্পর্শ করায় প্রকল্প এলাকায় কর্মরত দেশি-বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের মাঝেও উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষামূলক এই বিদ্যুৎ সরবরাহ সফলভাবে শেষ হলে খুব দ্রুতই নিয়মিত বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে এই মেগা প্রকল্প। দেশের অর্থনীতি ও শিল্প খাতের উন্নয়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD