মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শীঘ্রই আপিল বিভাগে আলোচিত তিন হত্যা মামলার শুনানি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

বহুল আলোচিত শহীদ আবরার ফাহাদ, বিশ্বজিৎ দাস এবং মেজর অব. সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যায়ক্রমিকভাবে শুরু হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে এবং বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে দীর্ঘসূত্রিতা কমানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে, যা থেকে বেরিয়ে এসে বর্তমান প্রশাসন ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত চাঞ্চল্যকর এসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষের সৃষ্টি হয়েছিল। শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের তৎকালীন ছাত্রলীগকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, যে সংগঠনটি বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ হিসেবে পরিচিত। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত সিনহা হত্যা মামলা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিতকরণে আপিল বিভাগের এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

সংসদে মন্ত্রীর এই ঘোষণার পর ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ তৈরি হয়েছে। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া এই আপিল শুনানির মাধ্যমে দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক রায় আসবে বলে সাধারণ মানুষ ও আইঙ্গজীবীরা প্রত্যাশা করছেন। সরকার বিচার বিভাগের সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে বলে সংসদকে অবহিত করা হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD