মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

জাতিসংঘের তত্ত্বাবধানে গঙ্গা চুক্তি দাবি লেবার পার্টির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের চেতনায় অভিন্ন নদীর পানির অধিকার ও দেশ বাঁচাতে জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, গঙ্গা, তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের স্বার্থ রক্ষায় এবং নদীমাতৃক বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি জরুরি। বিশেষ করে ভারতের সাথে নদীর পানির নায্য হিস্যা আদায়ে জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করা এখন সময়ের দাবি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যেসব চুক্তি করা হয়েছিল, তা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতার শামিল ছিল বলে তিনি মন্তব্য করেন।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশের উত্তরাঞ্চল আজ মরুভূমিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন এই রাজনৈতিক নেতা। তিনি বলেন, দেশের অখণ্ডতা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে হলে দলমত নির্বিশেষে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই আন্দোলন শুধু পানির ন্যায্য হিস্যার জন্য নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষণের একটি সুদূরপ্রসারী লড়াই।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD