মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠনের সন্ত্রাসী তকমা প্রত্যাহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিমদের অন্যতম বৃহৎ নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের তকমা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা। দায়িত্ব গ্রহণের পরই তিনি এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে মুসলিম আমেরিকানদের অধিকার সুরক্ষা এবং তাদের সংগঠনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। টেক্সাসের নবনির্বাচিত গভর্নরের এই পদক্ষেপে দীর্ঘদিন ধরে চলে আসা আইনি ও সামাজিক জটিলতার অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিএআইআর কর্তৃপক্ষ এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, সত্য ও ন্যায়ের জয় হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, নতুন প্রশাসনের অধীনে তাদের সামাজিক ও নাগরিক অধিকার রক্ষামূলক কার্যক্রম আরও বেগবান হবে। স্থানীয় সময় অনুযায়ী দায়িত্ব নেওয়ার পরপরই গভর্নর এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD