নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান মিড দ্য প্লেয়ার স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক উদীয়মান খেলোয়াড় এই আয়োজনে অংশ নিতে উপজেলা স্টেডিয়াম মাঠে জড়ো হন। দিনভর মুখর এই উপস্থিতির ফলে পুরো মাঠটি যেন তরুণ খেলোয়াড়দের এক নিরাপদ অভ্যয়াশ্রমে পরিণত হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল চায়ে চুমুক দিতে দিতে খেলোয়াড়দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনানুষ্ঠানিক ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা। এ সময় খেলোয়াড়রা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান এবং নিজেদের ক্রীড়া জীবনের নানা অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। উপজেলা প্রশাসনের এমন আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধী সমাজের প্রতিনিধিরা।
বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের মানসিক শক্তি বাড়াতে এবং তাদের খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহী করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা মফস্বলের ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এই ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
আরববাংলা টিভি