মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি মনিরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ

কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয় ও জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি উত্থাপন করেন এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন।

সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য বলেন, আপনি ছাড়া কাউকে বলে কোনো লাভ হয় না। কুমিল্লা ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটির কারণে আশপাশের এলাকার পরিবেশ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সাধারণ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। তাই এই জনদুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার বিকল্প নেই।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ বিষয়ে নানা অনিয়ম ও অবহেলা থাকলেও বর্তমান প্রশাসনের অধীনে জনস্বার্থের বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংসদ সদস্যের এই দাবির পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD