সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ পেতে চায় সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ

সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ উৎপাদনের ওপর বর্তমান সরকার বিশেষ গুরুত্বারোপ করছে বলে জানান তিনি।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বিদ্যুতের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিস্তার ঘটানো এখন সময়ের দাবি। সরকার সেই লক্ষ্যেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পের মতো বড় উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। একই সাথে কার্বণ নির্গমন হ্রাসের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি রক্ষায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD