সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

কাউখালীতে শ্রীগুরু সংঘের কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আবির্ভাব উৎসবকে সামনে রেখে গঠিত সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপ-কমিটিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ যুবলীগ নেতাকর্মীদের স্থান পাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রশাসন কর্তৃক ঘোষিত এই বিতর্কিত কমিটিতে এমন কিছু ব্যক্তিকে রাখা হয়েছে যাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অথচ এই কমিটিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ত্যাগী ও পরিচিত মুখগুলোকে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহল।

সাংবাদিকদের বলেছেন স্থানীয়রা, একটি ধর্মীয় ও সামাজিক আয়োজনের কমিটিতে এমন বিতর্কিত ও উগ্র রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের অন্তর্ভুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। বিশেষ করে বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল, তাদের পুনর্বাসনের একটি পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ যুবলীগের প্রভাবশালী ও বিতর্কিত দোসরদের এমন গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ মহলের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কমিটি পুনর্গঠন করে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD