সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

কিশোরগঞ্জে নতুন আলু ৬৮ টাকা কেজি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

আগাম আলু উত্তোলনে সুনাম ও নতুন আলুর আঁতুরঘর খ্যাত নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। বাজারে নতুন আলু আসায় দামও বেশ ভালো পাওয়া যাচ্ছে। মাঠেই বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৮ টাকা দরে। এক সপ্তাহের মধ্যে পুরোদমে বাজারে নতুন আলু উঠবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ফলন ও দাম পেলে অতীতের সব লোকসান পুষিয়ে নিতে পারবেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আলুর ফলন বেশ ভালো হয়েছে। কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে আগাম জাতের এই আলু চাষ করেছেন এবং বাজারে এর ব্যাপক চাহিদাও লক্ষ্য করা যাচ্ছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরই এই অঞ্চলে আগাম আলু চাষ করে লাভবান হন কৃষকরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে, তবে বর্তমানে যে দাম পাওয়া যাচ্ছে তাতে চাষিরা অত্যন্ত সন্তুষ্ট।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD