যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বাধা কমানো গেলে দেশের সাধারণ ভোক্তারা আরও বেশি বৈচিত্র্যের পণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত জানান, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার মাধ্যমে বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং বা বাণিজ্যের খরচ কমানো সম্ভব।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন আমদানি শুল্ক এবং নথিপত্রের জটিলতা দূর করা গেলে মার্কিন বিনিয়োগ যেমন বৃদ্ধি পাবে, তেমনি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে এই বাণিজ্য বাধা দূর করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর ফলে বাংলাদেশের বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিগত ও ভোগ্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত হবে, যা শেষ পর্যন্ত দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, শ্রমবাজারের মান উন্নয়ন এবং ব্যবসা করার পরিবেশ সহজ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সিন্ডিকেট ও বাণিজ্যে একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও, বর্তমান প্রেক্ষাপটে একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার উপযুক্ত সময় এসেছে। মূলত বাণিজ্য বাধা হ্রাস পেলে আমদানিকারক ও ভোক্তা উভয়েই উপকৃত হবেন এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক অংশীদারিত্ব আরও দৃঢ় হবে।
আরববাংলা টিভি