পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি করিম সিকদারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) সকালে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ভাণ্ডারিয়া উপজেলার একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত লম্পট করিম সিকদার প্রলোভন দেখিয়ে ওই অবুঝ শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এবং সে পরিবারকে বিষয়টি জানালে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিশুটির পরিবার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই আসামি পালিয়ে বেড়াচ্ছিল।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে অপরাধীর সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রიয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরববাংলা টিভি