সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ নভেম্বর) দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দলের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং অভ্যন্তরীণ স্বচ্ছতা রক্ষায় জামায়াতে ইসলামী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই চিকিৎসক নেতার বিরুদ্ধে বহিষ্কারের মতো সিদ্ধান্ত আসল। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও জাতীয় পর্যায়ে এই ঘটনা ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে দলের কোনো নেতাকর্মী এ ধরনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়ালে তাদের বিরুদ্ধেও অনুরূপ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি