সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। তবে দাহ্য পদার্থ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আলামত সংগ্রহ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এই নাশকতা চালায়। এ ঘটনায় নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। সাম্প্রতিক সময়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ বা অন্য কোনো চক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD