ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচারী শেখ হাসিনার ফেরা নিয়ে দেশজুড়ে হামলা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ ছাত্র-জনতা ও শিক্ষক সমাজের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে বিপন্ন করতে এবং ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এদেশের শান্তিপ্রিয় জনগণ এবং সচেতন ছাত্রসমাজ তাদের এই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবে না। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা রক্ষা করা হবে।
বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। দেশবাসীকে সাথে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশের বর্তমান স্থিতিশীলতা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি