স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রোববার বিকেলে তার হৃদযন্ত্রে জরুরি ভিত্তিতে স্টেন্ট বা রিং স্থাপনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে হৃদযন্ত্রের সুরক্ষায় দ্রুত রিং বসানো প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তার এই হঠাৎ অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।
আরববাংলা টিভি