সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় নুসরাতের পিতা আব্দুল হালিম (টম) মাস্টারের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।
শনিবার দৌলতপুর থানায় এই মামলাটি দায়ের করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মামলার বাদীপক্ষ অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহের ছত্রছায়ায় আব্দুল হালিম মাস্টার বিভিন্ন অনিয়ম ও জবরদখলের সাথে জড়িত ছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ঘটনার মধ্য দিয়ে তা আইনি প্রক্রিয়ায় গড়াল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় কোনো নেতার পরিবারের সদস্যের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ ওঠায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বিষয়ে থানায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযুক্তের পক্ষের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের বলেছেন স্থানীয় সচেতন মহল, আইনের শাসন প্রতিষ্ঠায় দলীয় পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। দেশের চলমান পরিস্থিতিতে এ ধরনের ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা।
আরববাংলা টিভি