তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ জলবায়ু অভিযোজন, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব, জলবায়ু ন্যায়বিচার এবং আগাম দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যে সংকট তৈরি হয়েছে, তার মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে জোরালোভাবে তুলে ধরা হয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে, দেশের উপকূলীয় ও বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জলবায়ু অভিবাসীদের সুরক্ষায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সম্মেলনে অংশ নিয়ে সংস্থার প্রতিনিধিদল বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে যথাযথ সহায়তা প্রাপ্তির দাবি জানান এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় নীতি নির্ধারণী স্তর পর্যন্ত জলবায়ু অভিযোজন কর্মসূচি আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয় এই আন্তর্জাতিক সম্মেলনে।
আরববাংলা টিভি