বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং তাঁদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদল এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মূলত হজ ব্যবস্থাপনার উন্নয়ন এবং বাংলাদেশি হাজিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অন্যান্য দেশের অব্যবহৃত হজ কোটা থেকে একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশকে প্রদান করা হবে। এর ফলে প্রতিবছর যে সকল ধর্মপ্রাণ মুসলমান কোটার অভাবে হজে যেতে পারেন না, তাঁরা বিশেষ সুযোগের আওতায় পবিত্র হজ পালনের সৌভাগ্য অর্জন করতে পারবেন। বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে হজ ব্যবস্থাপনায় নানামুখী অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে ধীরে ধীরে দূর হচ্ছে।
বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান যে, দুই দেশের কূটনৈতিক ও ধর্মীয় সম্পর্ক আরও উচ্চ শিখরে পৌঁছাবে। হজ কোটা বৃদ্ধির এই আশ্বাসে দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ পেয়েছে। সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের হাজীদের যাতায়াত, আবাসন এবং মিনা-আরাফায় সেবা উন্নত করার বিষয়েও আশ্বস্ত করেছে।
আরববাংলা টিভি