শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ঢাকার সাথে দ্বিপক্ষীয় আলোচনায় প্রস্তুত দিল্লী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এছাড়াও ঢাকার সাথে দ্বিপক্ষীয় আলোচনায় সব বিষয়ে প্রস্তুত দিল্লী। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও সুদৃঢ় করতে চায় প্রতিবেশী এই দেশটি। কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থার পরিবেশ অক্ষুণ্ণ রেখে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দিল্লী। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বিষয়েও নতুন করে পর্যালোচনার পরিবেশ তৈরি হয়েছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও একপেশে কূটনীতির বাইরে গিয়ে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্কের ওপর জোর দেওয়া হচ্ছে।

দ্বিপক্ষীয় এই আলোচনার মূল এজেন্ডায় অর্থনৈতিক অংশীদারিত্ব এবং ট্রানজিট সুবিধা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাবে। দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিধি আরও বাড়াতে এবং সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের সার্বিক স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে এই আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD