বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

দেশে সুষ্ঠু নির্বাচন না হলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং দেশে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই এবং জনগণের ভোটধিকার নিশ্চিত করতে হবে। তে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যেভাবে ভোট জালিয়াতি হয়েছে, তার তীব্র সমালোচনা করে তিনি বলেন, জনগণের ভোট কেড়ে নেওয়ার দিন এখন চিরতরে শেষ হয়ে গেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রধান দায়িত্ব। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে এর দায়ভার সবাইকে নিতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই লড়াইয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, সুষ্ঠু রাজনৈতিক চর্চা ফিরিয়ে আনতে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। দেশের সাধারণ মানুষও একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা দেখতে চায়, যা কেবল একটি অবাধ নির্বাচনের মাধ্যমেই সম্ভব।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD