নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামে সবজি ক্ষেতে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে এনাজুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর স্থানীয় এলাকাবারের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সবজি আবাদের আড়ালে সুকৌশলে গাঁজার চাষ চালিয়ে আসছিলে অভিযুক্ত ব্যক্তি।
গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান পরিচালনা করে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু গাঁজা গাছ। পুলিশি জিজ্ঞাসাবাদে এনাজুল হক তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরববাংলা টিভি