জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে কোনো একটি নয়, বরং অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ছিল। উড্ডয়নপূর্ব রক্ষণাবেক্ষণ নথির পর্যালোচনায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যাতায়াতে এ ধরনের কারিগরি ত্রুটি নিয়ে জনমনে এবং সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা উচিত।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক সময়ে এবং সঠিক নিয়মে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হলে এই ত্রুটিগুলো আগেই চিহ্নিত করা সম্ভব হতো। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা জেঁকে বসেছিল বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমান সরকার বিমান চলাচলসহ প্রতিটি খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এখন আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি