বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা হাবিবের অপরাধের ফিরিস্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ড ও অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ার গুরুতর অভিযোগ রয়েছে হাবিবুর রহমান হাবিব ওরফে কালা পাঁঠা হাবিবের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের প্রভাব খাটিয়ে তিনি এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসতেন এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার বহু অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরেও তার এই বেপরোয়া আচরণ থামেনি বলে অভিযোগ করছেন স্থানীয় ভুক্তভোগীরা।

সাংবাদিকদের কাছে স্থানীয় সচেতন নাগরিকরা জানিয়েছেন, এই ধরনের অপরাধীরা অতীতে রাজনৈতিক আশ্রয়ে পার পেয়ে গেলেও বর্তমান প্রেক্ষাপটে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে। শ্রীমঙ্গল এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহল হাবিবুর রহমান হাবিবের সকল অপরাধের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে নিবিড় নজরদারি রাখা হচ্ছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD