বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ফুচকার টকে বিষাক্ত সাইট্রিক এসিড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ণ

ঝালকাঠি শহরের কামারপট্টি মোড় থেকে মিনি পার্ক পর্যন্ত এলাকার চারটি স্বনামধন্য স্কুল ও একটি কলেজকে কেন্দ্র করে গড়ে ওঠেছে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ফুচকার দোকান। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থী অত্যন্ত আগ্রহের সঙ্গে এসব দোকানে ফুচকা খেয়ে থাকেন। শিশু ও তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এই খাবারটির মান নিয়ে এখন প্রশ্ন উঠেছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, অধিক মুনাফার আশায় এক শ্রেণির অসাধু বিক্রেতা আসল তেঁতুলের টক ব্যবহারের পরিবর্তে ফুচকার টক তৈরিতে ব্যবহার করছেন ক্ষতিকর ও বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই রাসায়নিক উপাদান নিয়মিত গ্রহণের ফলে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী পেটের পীড়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় সচেতন মহল অবিলম্বে এসব ভ্রাম্যমাণ দোকানে নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD