বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা ব্লেয়ার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ

ইসরাইলের প্রতি প্রকাশ্য সমর্থন এবং রাজনৈতিক বক্তব্যের কারণে হলিউডে পেশাগত ও ব্যক্তিগতভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার। তার অভিযোগ, এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার পর নিজের পেশাগত দল এবং বিনোদনজগতের ঘনিষ্ঠ বন্ধুদের হারিয়েছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক তৈরি হয়েছে, যার সর্বশেষ শিকার হলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

গণমাধ্যমকে জানান, তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও মতামতের পর বিনোদন জগতের ভেতরের অনেকে তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে হলিউডে কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে তাকে একঘরে করে রাখা হয়েছে বলে তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে। এই ঘটনা মার্কিন চলচ্চিত্র শিল্পে শিল্পী ও তারকাদের রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা এবং এর পরিণতির বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD