বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও সেবা বাড়ানোর নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর বিমান ভাড়া পর্যালোচনা এবং যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিশেষ করে, অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমকে জানান বেবিচক কতৃর্পক্ষ, সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিরসনে এ পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে যাত্রীদের ওপর থেকে অতিরিক্ত ভাড়ার বোঝা কমানোর জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ খাতের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হতেন। বর্তমান সময়ে বিমান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীসেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য বেবিচক নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়।

যাত্রী অধিকার সুরক্ষা এবং টিকিটের যৌক্তিক মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করতে বেবিচকের উর্ধ্বতন কর্মকর্তারা এয়ারলাইন্স প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনোভাবেই যেন যাত্রীদের সাথে প্রতারণা বা নিম্নমানের সেবা প্রদান করা না হয়। সংশ্লিষ্ট মহলের মতে, এই নির্দেশনার ফলে প্রবাসীরাসহ সাধারণ বিমান যাত্রীরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং প্রবাসে যাতায়াত আরও সুগম হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD