দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই ধারাবাহিকতায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে প্রতিনিয়ত সফল অভিযান পরিচালিত হচ্ছে।
সীমান্তবর্তী এলাকার সার্বিক আইনগত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দিয়েছেন। দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করতে এই অভিযানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত আড়াই মাসে পরিচালিত বিভিন্ন সাড়াঁশি অভিযানে মোট বিিরাশি কোটি টাকার মাদকদ্রব্য এবং বিভিন্ন চোরাই পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জব্দকৃত এসব অবৈধ মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও মদ। এছাড়া বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর ভূমিকা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং স্থানীয় সচেতন মহল এটিকে সাধুবাদ জানিয়েছে।
সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে গুঁড়িয়ে দিতে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বিজিবি কর্মকর্তারা বলেছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন।
আরববাংলা টিভি