প্রবেশমূল্য এক লাফে ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে অথচ বাড়েনি পর্যটকদের সুযোগ-সুবিধা, হয়নি কোনো অবকাঠামোগত উন্নয়ন। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পার্কের বিভিন্ন স্থাপনা। তীব্র সংকট রয়েছে পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের। প্রতিবছর এই পার্ক থেকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আয় হলেও খাতওয়ারি বরাদ্দের অভাবে এর সৌন্দর্য ও আকর্ষণ দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল ও নিয়মিত ভ্রমণপিপাসুরা মনে করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবেই আজ দেশের এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি চরম অবহেলার শিকার হচ্ছে।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্টরা, পার্কের বর্তমান বেহাল দশা কাটাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরও কমে যাবে। অতীতেও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট চললেও কার্যকর কোনো সুফল সাধারণ মানুষ পায়নি। পর্যটন খাতের এই স্থবিরতা কাটাতে এবং দর্শনার্থীদের টিকিয়ে রাখতে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি