তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এক নৈশভোজের আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
নৈশভোজের ফাঁ প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমানের বিভিন্ন নেতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর এই ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এর আগে তুরস্কের মাটিতে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই সফর উভয় দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুভাবাপন্ন সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্বনেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হয় এই আয়োজনে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানানো হয়েছে যে, সফর শেষ করে তিনি খুব শীঘ্রই দেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং এই সফর দেশের অর্থনীতি ও কূটনীতিতে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে।
আরববাংলা টিভি