তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে? এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেত্রী তানিয়া আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে ওই কর্মী খোরশেদ আলমকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের ঘটনা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ঘটনার সময় সেখানে বেশ কিছু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের উত্তেজনা বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্তে দলীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে প্রায়ই এ ধরনের বাকবিতণ্ডার খবর পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সব দলের নেতাকর্মীদের আরও সংযত হওয়া প্রয়োজন।
আরববাংলা টিভি