বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে সম্পদ, পরিচ্ছন্ন শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার জোরালো আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। সম্প্রতি আন্তর্জাতিক এক ফোরামে বক্তব্য রাখার সময় তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন এবং বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, আধুনিক বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনা কেবল পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হিসেবে আবির্ভূত হয়েছে।
এ জন্য জলবায়ু অর্থায়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে পর্যাপ্ত বিনিয়োগ ও প্রযুক্তির অভাব রয়েছে। উন্নত বিশ্ব যদি সময়মতো এই সহায়তা নিয়ে এগিয়ে না আসে, তবে বৈশ্বিক পরিবেশগত লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।
তিনি আরও উল্লেখ করেন যে, সঠিক পরিকল্পনা ও কার্যকর নীতিমালার মাধ্যমে বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য সম্পদে এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর করা সম্ভব। এর ফলে একদিকে যেমন কার্বনের নির্গমন হ্রাস পাবে, অন্যদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত হবে। পরিবেশবান্ধব ও টেকসই পৃথিবী গড়ে তুলতে দলীয় গণ্ডির বাইরে গিয়ে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরববাংলা টিভি