সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান এই তথ্য।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট রুটের যাত্রীদের পরবর্তীতে ফ্লাইট চালুর বিষয়ে সময়মতো অবহিত করা হবে এবং টিকিট সংক্রান্ত যেকোনো সহায়তায় তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আরববাংলা টিভি