জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও বিভিন্ন পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে চলতি মাসেই উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে।
২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দলের কার্যক্রমকে আরও বেশি শানিত করতে এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গকে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির দায়িত্বশীল সূত্র। নতুন এই উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে দলটি তাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে চায় এবং আগামী দিনের রাজনৈতিক ও জাতীয় সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে চায়। দেশের বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করে এই কমিটি চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি