ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর প্রেসিডেন্টস বডিগার্ডের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে এক বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।
গণমাধ্যমকে জানান স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, ছু্টিতে বাড়িতে থাকা অবস্থায় তুচ্ছ একটি বিষয় নিয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বাজি ফোটানোকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা দ্রুতই সহিংসতায় রূপ নেয় এবং একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে ওই সেনাসদস্য গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আহত সেনাসদস্যকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
আরববাংলা টিভি