বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষায় দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন: ববি হাজ্জাজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতার বিকাশ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বর্তমান সরকারের সময়ে শিক্ষ খাতের টেকসই উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন যে, শিশুদের ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করতে হলে প্রাথমিক স্তরেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিগত দিনে কার্যকর পদক্ষেপের অভাবে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, যার ফলে বর্তমান প্রশাসন নতুন আঙ্গিকে কাজ শুরু করেছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক শিক্ষার বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। প্রতিমন্ত্রী সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সব যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, দেশবাসীকে একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম উপহার দিতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD