ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের এক ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছেন নিউইয়র্কের নবনির্বাচিত অঙ্গরাজ্য সিনেটর আবের কাওয়াস। গণমাধ্যমকে জানান, ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত কেবল কোনো সাধারণ অর্থনৈতিক বিষয় নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িত রয়েছে নৈতিকতা ও মানবিকতার প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতিতে এই সিদ্ধান্ত এক নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউইয়র্কের রাজনীতিতে এই ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত সিনেটর আবের কাওয়াস আরও বলেন যে, মার্কিন নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে অন্ধভাবে একপক্ষকে সমর্থন দেওয়া বন্ধ করা। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। মার্কিন প্রশাসনের এমন কঠোর অবস্থানের ফলে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম হয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি