মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ গ্রেপ্তার দুই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ

রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও প্রায় এক কেজি গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই বিস্ফোরকদ্রব্যগুলো জড়ো করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছে পুলিশ। এই অভিযটি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বড় সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আতঙ্ক সৃষ্টির জন্য তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আদাবর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, এই নাশকতার ষড়যন্ত্রের সাথে জড়িত অন্য সহযোগীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD