গাজায় খাদ্য, আশ্রয় ও জীবনরক্ষাকারী ত্রাণ সরবরাহে ইচ্ছাকৃত বাধা বন্ধ করতে ইসরাইলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অবরুদ্ধ এই উপত্যকাটির মানবিক পরিস্থিতির চরম অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মর্মে জোরালো দাবি জানান যে, অবিলম্বে যেন গাজায় ত্রাণ প্রবেশে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা হয়।
সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একদিকে টানা সংঘাত, অন্যদিকে আকস্মিক বন্যা—এই দুইয়ের যাঁতাকলে পড়ে ফিলিস্তিনি নাগরিকরা মানবেতর জীবনযাপন করছেন। এমতাবস্থায় মানবিক সহায়তা ছাড়া তাদের বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। আয়ারল্যান্ড সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার এবং মানবিক সহায়তার পক্ষে সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও এই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরববাংলা টিভি